নীলফামারীর ডোমার উপজেলায় মাদকাসক্ত ছেলের হাত থেকে রেহাই পেতে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় বাবা। মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াহিদ দীর্ঘদিন ধরে নেশার টাকা জোগাতে পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, নেশার টাকা না পেলে ওয়াহিদ তাদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং আসবাবপত্র ভাঙচুর করতেন। অবাধ্য ছেলের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তার বাবা নজরুল ইসলাম থানায় খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহিদকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে তার ঘর থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























