ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল অন্যায্য: ইসলামী আন্দোলন

স্বাস্থ্য অধিদপ্তরের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে ‘অন্যায্য’ আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নবজাতকদের মৃত্যুর ঘটনা দুঃখজনক হলেও একটি প্রতিষ্ঠিত হাসপাতালের লাইসেন্স বাতিল কোনোভাবেই কাম্য নয়।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনার তদন্ত হওয়া এবং এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখা একটি হাসপাতালের লাইসেন্স বাতিল না করে বরং ত্রুটি থাকলে জরিমানা বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

মাওলানা গাজী আতাউর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে অরাজকতা ও অন্যায্যতায় ভরে গেছে। অনেক হাসপাতাল মানসম্মত সেবা দেয় না আবার কিছু হাসপাতাল অতিরিক্ত মূল্য আদায় করে। সরকারি হাসপাতালগুলোতেও মানবেতর সেবা পাওয়া যায়। এমন পরিস্থিতিতে ২০০০ সাল থেকে স্বল্পমূল্যে মানসম্মত সেবা দিয়ে আসা আদ্-দ্বীন হাসপাতালের মতো প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া উচিত নয়। বিগত ২৬ বছরে এই হাসপাতাল থেকে প্রায় ২ কোটি রোগী সেবা পেয়েছে, দেড় লক্ষাধিক সার্জারি এবং বিশ লক্ষাধিক গর্ভবতী নারী সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে গরিব রোগীদের সেবায় তাদের অবদান অনস্বীকার্য। এত বিপুল সংখ্যক রোগী সেবা প্রদান সত্ত্বেও বিগত ২৬ বছরে এই হাসপাতালে বড় কোনো দুর্ঘটনার নজির নেই, যা তাদের ব্যবস্থাপনার দক্ষতা প্রমাণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল অন্যায্য: ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০৭:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬