ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত’ আখ্যা দিলেন এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলের ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এমপি সরকারের প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী এবং বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। তিনি ধারণা প্রকাশ করেন যে, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

সুতরাং, প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত’ আখ্যা দিলেন এনসিপি নেতা

আপডেট সময় : ০৭:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬