ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে অবৈধ বালু উত্তোলন: ৪ ড্রেজার, ২ বাল্কহেডসহ ১৫ জন আটক

কোস্ট গার্ড নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে পৃথক অভিযানে চারটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং দুটি ট্রলারসহ মোট ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনটি ড্রেজার (গ্রাফ) ও দুটি ট্রলারসহ পাঁচজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানাধীন কলাবাগান সংলগ্ন এলাকায় মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ডের একটি অস্থায়ী কন্টিনজেন্ট বিশেষ অভিযান চালায়। এই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। তবে আটককৃতদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বাকি আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফসলি জমি ও বসতি সুরক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: পেনশনের সাথে গ্র্যাচুইটি সুবিধা

নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে অবৈধ বালু উত্তোলন: ৪ ড্রেজার, ২ বাল্কহেডসহ ১৫ জন আটক

আপডেট সময় : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬