ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মাদক কারবারে ৫ কোটি টাকার অবৈধ লেনদেন, একই পরিবারের ৭ জনের বিরুদ্ধে মামলা

বিগত ১৭ বছর ধরে অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত প্রায় সোয়া পাঁচ কোটি টাকা ব্যাংকে লেনদেনের অভিযোগে একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সিআইডির পক্ষ থেকে জানানো হয়, গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে। চক্রটির নেতৃত্বে রয়েছেন তিন বোন—আসমা, রেশমা খাতুন ও লিজা বেগম।

তদন্তে দেখা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পরিবারটি তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে ৫ কোটি ১৭ লাখ টাকার বেশি লেনদেন করেছে। এই চক্রের অন্য সদস্যরা হলেন তাদের বাবা আব্দুল আউয়াল, দুই জামাতা এবং এক পুত্রবধূ। অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সিআইডি জানিয়েছে, মাদক বিক্রির অর্থ দিয়ে তারা জমি ক্রয়সহ বিলাসবহুল জীবনযাপন করতেন। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানারাত বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর

মাদক কারবারে ৫ কোটি টাকার অবৈধ লেনদেন, একই পরিবারের ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬