ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

৯ হাজার পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় মাদক কারবার এবং ১১ মামলার আসামি ওমর ফারুক ওরফে বুলেট ফারুককে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী মহাসড়কে ডিএনসি ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বুলেট ফারুক (৪৪) বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নোয়াখালীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জেলার শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের চার যুবককে রাশিয়ায় সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ: মানবপাচার মামলা দায়ের

৯ হাজার পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬