ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শরীয়তপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার: হত্যার পর কবর পরিবর্তনের চাঞ্চল্যকর অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৫ দিন পর মনু বেপারী (৬৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে চর চটাং এলাকার একটি পুরাতন কবর খুঁড়ে তার লাশ বের করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযোগ উঠেছে যে, হত্যার পর লাশ গুম করতে সুকৌশলে কবর পরিবর্তন করা হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ দিন ধরে মনু বেপারীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গত ১৩ এপ্রিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সকালে নিহতের বোন মিনারা বেগম লক্ষ্য করেন, তার তিন বছর আগে মারা যাওয়া এক আত্মীয়ের কবরে নতুন মাটি দেওয়া হয়েছে। একই সঙ্গে পাশের একটি ঘরে অস্বাভাবিক গর্ত দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই কবর থেকেই মনু বেপারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের দাবি, পারিবারিক বিরোধ ও মামলার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মনু বেপারীর মেয়ে অভিযোগ করেন, তার বাবার দ্বিতীয় স্ত্রী ডিভোর্স সংক্রান্ত ক্ষোভ থেকে এই কাজ করিয়ে থাকতে পারেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আত্মীয় ফারুক মাদবর ও তার স্ত্রী পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাব সলিমুল্লাহর দূরদর্শী পদক্ষেপে মুসলিম নারী শিক্ষার বিস্তার

শরীয়তপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার: হত্যার পর কবর পরিবর্তনের চাঞ্চল্যকর অভিযোগ

আপডেট সময় : ১০:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬