ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মির্জাপুরে মাটিচাপা অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে একটি নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর সেতুর পাশ থেকে মাটি খুঁড়ে লাশ দুটি বের করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বেশ কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে এখানে গোপনে পুঁতে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নদীর পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে মাটির ওপরে মানুষের চুলের অংশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, অন্তত ৮ থেকে ১০ দিন আগে এই নৃশংস ঘটনাটি ঘটানো হয়েছে।

মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত নারী সম্ভবত অন্তঃসত্ত্বা ছিলেন এবং মৃত্যুর সময় বা তার কাছাকাছি সময়ে নবজাতকটির জন্ম হতে পারে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাব সলিমুল্লাহর দূরদর্শী পদক্ষেপে মুসলিম নারী শিক্ষার বিস্তার

মির্জাপুরে মাটিচাপা অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬