ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নওগাঁয় একই দিনে তিনবার জ্বালানি তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

নওগাঁর পত্নীতলায় নিয়ম ভেঙে একদিনে তিনবার জ্বালানি তেল সংগ্রহ করার দায়ে মো. ইদুল বাবু নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ইদুল বাবুর বাড়ি উপজেলার শিহাড়া ইউনিয়নের হলাকান্দর গ্রামে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংগ্রহের নির্ধারিত নিয়ম অমান্য করে বারবার তেল নেওয়ায় তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল মিয়া তাকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

একই অভিযানে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে আরও তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মধইল ফিলিং স্টেশনে বারবার ডিজেল সংগ্রহ করার অপরাধে দুই ব্যক্তিকে ১৫০০ টাকা করে এবং অন্য একজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

নওগাঁয় একই দিনে তিনবার জ্বালানি তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১০:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬