ওমান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজ মার্কিন সামরিক বাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তেহরান খুব দ্রুত পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সামরিক সদর দপ্তর ‘হাজরাত খাতাম আল-আনবিয়া’ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের জাহাজে গুলি চালিয়ে সেটি অচল করে দেয় এবং পরে সেটির নিয়ন্ত্রণ নেয়।
ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানানো হয়েছে, মার্কিন মেরিন সদস্যরা জাহাজের ডেকে উঠে এই অভিযান পরিচালনা করে, যাকে সরাসরি ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
দীর্ঘদিন ধরে ওমান সাগর ও তৎসংলগ্ন এলাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও এবারই প্রথম তেহরান সরাসরি জাহাজ জব্দের বিষয়টি স্বীকার করে পাল্টা পদক্ষেপের ইঙ্গিত দিল। এই ঘটনা মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















