ইরানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান আমির হাতামি। তিনি জানিয়েছেন, শত্রুর যেকোনো ধরনের উসকানি বা হামলা মোকাবিলায় ইরানি সেনারা এখন বন্দুকের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।
আমির হাতামি বলেন, জল, স্থল বা আকাশ—যেকোনো পথেই দেশের সার্বভৌমত্বে আঘাত আসলে তার কঠোর জবাব দেওয়া হবে। সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সেনাপ্রধান আরও উল্লেখ করেন যে, ইরানি বাহিনীর মনোবল বর্তমানে অত্যন্ত চাঙ্গা। সেনারা ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে। কোনো পরাশক্তি বা শত্রু ইরানের সীমানায় আঘাত হানার চেষ্টা করলে তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 

























