ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবেই: ট্রাম্প

ইরান যুদ্ধবিরতির শর্তাবলি গুরুতরভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান উত্তেজনা সত্ত্বেও তেহরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি সম্ভব বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্ল জানান, ট্রাম্প তাকে বলেছেন যে শান্তি চুক্তি অবশ্যই হবে। ট্রাম্পের ভাষায়, ‘এটি ঘটবেই। হয় সহজ উপায়ে, না হয় কঠিন উপায়ে—কিন্তু চুক্তি হবেই।’ মার্কিন প্রেসিডেন্ট তার এই বক্তব্য সরাসরি উদ্ধৃত করার জন্য সাংবাদিককে অনুমতিও দিয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবেই: ট্রাম্প

আপডেট সময় : ০৮:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬