ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলা: ইসরায়েলের ১৪ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন আরও ৬৫০ জনেরও বেশি সেনাসদস্য।

লেবানন কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ইসরায়েলি বিমান ও স্থল হামলায় দেশটির প্রায় ৪০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞের চিহ্ন সবচেয়ে প্রকট। যুদ্ধবিরতি কার্যকরের পর সাধারণ মানুষ নিজেদের এলাকায় ফিরে গিয়ে বসতবাড়ির এই ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও সংঘাত পুরোপুরি থামেনি বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আগ্রাসনের ফলে লেবাননে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলা: ইসরায়েলের ১৪ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

আপডেট সময় : ০২:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬