ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ: কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আইআরজিসির দাবি, সম্প্রতি কয়েকটি জাহাজ প্রণালিটি অতিক্রম করলেও মার্কিন প্রশাসন ইরানের বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তেহরান মনে করছে, এটি সরাসরি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এই প্রেক্ষাপটে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত কোনো জাহাজকে তাদের নোঙর স্থান ত্যাগ না করতে এবং হরমুজ প্রণালির দিকে অগ্রসর না হতে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হরমুজ প্রণালির দিকে কোনো জাহাজ অগ্রসর হলে তাকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। নৌযানগুলোকে কেবল আইআরজিসি নৌবাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনা ও রেডিও চ্যানেল ১৬ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ: কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আপডেট সময় : ০২:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬