ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুর্বলতা এখন বিশ্ববাসীর সামনে স্পষ্ট’: মোজতবা খামেনি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ও কৌশলগত দুর্বলতা বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, জাতীয় ‘আর্মি ডে’ বা সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সেনাসদস্যদের পাশাপাশি তাদের পরিবার এবং পুরো ইরানি জাতিকে অভিনন্দন জানান।

খামেনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয় ইরানের সামরিক বাহিনীর ওপর শত্রুপক্ষের চাপিয়ে দেওয়া দীর্ঘকালীন দুর্বলতার যুগের অবসান ঘটিয়েছে। দেশ রক্ষায় এবং সার্বভৌমত্ব বজায় রাখতে সেনাবাহিনী যে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তিনি তার উচ্চ প্রশংসা করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের নানামুখী ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদীদের দমন করে সেনাবাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তাদের এই দৃঢ় অবস্থান শত্রুপক্ষকে আন্তর্জাতিকভাবে অবমাননার মুখে ফেলেছে বলে তিনি মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুর্বলতা এখন বিশ্ববাসীর সামনে স্পষ্ট’: মোজতবা খামেনি

আপডেট সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬