ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, ইসরাইলের স্বীকারোক্তি

ইসরাইলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে কামানের গোলা ও বিমান হামলাসহ অসংখ্যবার হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সৈন্যরা অবস্থান করছে এবং লেবাননের যোদ্ধারা সেসব এলাকার কাছাকাছি চলে আসায় তারা এই হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর দাবি, ওই যোদ্ধারা ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিল।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, ‘আত্মরক্ষা এবং তাৎক্ষণিক হুমকি অপসারণের জন্য নেওয়া ব্যবস্থাগুলো যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়।’ এর আগে প্রাপ্ত সংবাদ অনুযায়ী, দক্ষিণ লেবাননের বেইত লিফ, কান্তারা এবং টুলিন শহরে ইসরাইলি কামানের গোলা আঘাত হেনেছে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজও অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, ইসরাইলের স্বীকারোক্তি

আপডেট সময় : ০৮:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬