ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গ’-এর অভিযোগ, হরমুজ প্রণালী খোলা নিয়ে সিদ্ধান্ত বদলাল ইরান

ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গ’-এর অভিযোগ এনে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। দেশটির খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আলোচনার টেবিলে সদিচ্ছার পরিচয় দিয়ে পূর্বে সম্পাদিত সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট সংখ্যক তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আমেরিকানরা তাদের পুরনো ইতিহাস অনুযায়ী আবারো বিশ্বাসভঙ্গ করেছে। তারা তথাকথিত অবরোধের দোহাই দিয়ে সমুদ্রপথে জলদস্যুতা ও চুরির মতো কাজ চালিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, এই কৌশলগত পানিপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান অভিমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর অবাধ চলাচলের পথে বাধা দূর না করবে, ততক্ষণ হরমুজ প্রণালির পরিস্থিতি আগের মতোই কঠোর থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক চাপের মুখে ইরান এই জলপথের নিয়ন্ত্রণকে দর-কষাকষির একটি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গ’-এর অভিযোগ, হরমুজ প্রণালী খোলা নিয়ে সিদ্ধান্ত বদলাল ইরান

আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬