ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সাভারে সহপাঠীর আঘাতে মাদরাসা ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুরে দুই মাদরাসা শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির জেরে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম গোলাম রহিম (১৩)। সে এবং অভিযুক্ত ইব্রাহিম উভয়েই যাদুরচর এলাকার সাওতুল কোরআন মাদরাসার ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মাদরাসার ভেতরেই তুচ্ছ বিষয় নিয়ে রহিমের সাথে ইব্রাহিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নিলে রহিম গুরুতর আহত হয়।

ঘটনার পর মাদরাসা কর্তৃপক্ষ আহত রহিমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সাভারে সহপাঠীর আঘাতে মাদরাসা ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬