প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম সংবলিত একটি স্যুভেনিয়ার শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন। ডাকটিকিট অবমুক্তির অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনর রশিদ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























