ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জয়নগর থেকে আদর্শনগর, ইউনিয়ন ও বিদ্যালয়ের নাম পরিবর্তন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ‘জয়নগর ইউনিয়ন পরিষদ’ নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আদর্শনগর ইউনিয়ন পরিষদ’। এর ধারাহিকতায় ‘জয়নগর মাধ্যমিক বিদ্যালয়’ নাম পরিবর্তন করে ‘আদর্শনগর মাধ্যমিক বিদ্যালয়’ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘জয়নগর মাধ্যমিক বিদ্যালয়‘ নামটি পরিবর্তন করে ‘আদর্শনগর মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করে অফিস আদেশে জারি করে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বরিশাল জেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ উপজেলার ‘জয়নগর ইউনিয়ন পরিষদ’ নাম পরিবর্তন করে ‘আদর্শনগর ইউনিয়ন পরিষদ’ নামকরণ করে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সই করা প্রজ্ঞাপনে জয়নগর ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়।

জেলা প্রশাসকের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের গত ৮ সেপ্টেম্বরের প্রতিবেদন এবং ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ এর ১১(২) ধারা মোতাবেক এ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন ১৫ নম্বর জয়নগর ইইনয়ন পরিষদের নাম পরিবর্তন করে আদর্শনগর ইনিয়ন পরিষদ নামে নামকরণ করলাম।

জয়নগর ইউনিয়ন পরিষদের নাম আদর্শনগর নামকরণ করার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাঁ গেজেট হয়েছে। এখন নাম আদর্শনগর।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না স্পেন

জয়নগর থেকে আদর্শনগর, ইউনিয়ন ও বিদ্যালয়ের নাম পরিবর্তন

আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫