ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলার ‘মাস্টারমাইন্ড’ সাবেক গোয়েন্দা প্রধান, জানালো সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

২০১৯ সালে শ্রীলঙ্কায় ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলার নেপথ্যে দেশটির তৎকালীন গোয়েন্দা প্রধানের সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সরকার। বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টে জননিরাপত্তা মন্ত্রী আনন্দ উইজেপালা জানান, সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সুরেশ সালে নিজেই ওই আত্মঘাতী হামলার দিকনির্দেশনা দিয়েছিলেন। ওই হামলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ২৭৯ জন প্রাণ হারিয়েছিলেন।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সালে ইসলামিক চরমপন্থীদের সাথে গোপন আঁতাত করেছিলেন। হামলার মাত্র তিন সপ্তাহ আগে তিনি হামলাকারীদের সাথে বৈঠক করে ক্যাথলিক চার্চের অবস্থান ও মানুষের সমাগম নিয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করেন। গত ফেব্রুয়ারিতে তাকে ‘সহায়তা ও প্ররোচনা’ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। যদিও সালে তার আইনজীবীর মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বর্তমানে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় অনশন করছেন।

এই ঘটনার রেশ ধরে শ্রীলঙ্কার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। অভিযোগ উঠেছে, ২০১৯ সালের নির্বাচনে রাজনৈতিক ফায়দা হাসিল ও জনমত গঠনের উদ্দেশ্যে এই হামলাকে সফল হতে দেওয়া হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘চ্যানেল ফোর’ আগেই এক প্রতিবেদনে দাবি করেছিল যে, রাজাপাকসে ক্ষমতায় আসার পরপরই সালেক-কে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলার ‘মাস্টারমাইন্ড’ সাবেক গোয়েন্দা প্রধান, জানালো সরকার

আপডেট সময় : ০২:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬