ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ওমান উপকূলে ট্যাংকারে হামলায় ৩ ভারতীয় নিখোঁজ, মার্কিন কূটনীতিককে তলব দিল্লির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনায় কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর ওই জাহাজে থাকা তিন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার দিল্লিতে মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করা হয়। ‘সেট্টেবেলো’ নামের ওই ট্যাংকারটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। হামলার পর ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে ওমান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে ভারত।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ‘অ্যামব্রে’ জানিয়েছে, এই হামলাটি সম্ভবত ইরানি বন্দরগুলো অবরোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ট্যাংকারটি নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করে জাহাজটিকে অচল করা হয়। মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে বাড়তে থাকা এই উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

ওমান উপকূলে ট্যাংকারে হামলায় ৩ ভারতীয় নিখোঁজ, মার্কিন কূটনীতিককে তলব দিল্লির

আপডেট সময় : ০২:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬