ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি: এরদোয়ান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানকে তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির এক সভায় তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ‘খুনি চক্রের’ এই আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এরদোয়ান সতর্ক করে বলেন, আঙ্কারার নিরাপত্তা সিরিয়া ও লেবাননের স্থিতিশীলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি অভিযোগ করেন, ইসরায়েল কেবল সামরিক হামলা নয়, বরং সাইপ্রাস ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলেও বিভেদ সৃষ্টির মাধ্যমে আধিপত্য বিস্তারের গোপন পরিকল্পনা করছে। যারা জায়নবাদীদের মদদে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েল একের পর এক আইন লঙ্ঘন করে চলেছে। তিনি বিশ্বশক্তিগুলোকে ইসরায়েলি উস্কানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইরানের প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি: এরদোয়ান

আপডেট সময় : ০২:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬