ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন: ২০২৬ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও শরী’আহ ভিত্তিক ব্যাংকিং জোরদার করার আহ্বান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।

সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ৯টি জোনের জোনপ্রধান এবং ৪টি কর্পোরেট শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

মো. ওমর ফারুক খান তার সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকালীন দুটি মূলনীতি ছিল ইসলামী শরী’আহ মোতাবেক পরিচালিত হওয়া এবং কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক হওয়া। এই নীতিগুলো আজও তাদের পথচলার মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। তিনি আমদানি-রপ্তানিসহ ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি ভূমিকা পালনের জন্য নির্দেশনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন: ২০২৬ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও শরী’আহ ভিত্তিক ব্যাংকিং জোরদার করার আহ্বান

আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬