ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারীজ অফ বাংলাদেশ (আইসিএসবি) ‘চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে সংস্থাটির সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্তরের অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আইসিএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেক্রেটারি মো. সাব্বিরুল আলম চৌধুরী বলেন, “আজ থেকে ১৬ বছর আগে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০-এর মাধ্যমে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছরের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে।” তিনি আরও যোগ করেন যে, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই বিষয়গুলোর উপর জোর দেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিক কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগ ও জেলাতেও দিবসটি উদযাপিত হয়েছে। আইসিএসবি সূত্রমতে, দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী এবং কর্পোরেট নির্বাহীরা দিবসটির বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় : ১০:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬