ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বার্তা

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর সম্মানিত সাহাবিগণের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক ‘হিজরত’-এর মহান স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এই সনের গণনা শুরু হয়। হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হিজরত কেবল একটি স্থান পরিবর্তন ছিল না, বরং তা ছিল জুলুম, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও সত্যের এক গৌরবময় বিজয় এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বাঁক বদল।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, হিজরি বিদায়ী বছরের সব ভুলত্রুটি, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার শপথ নিতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দেশের চলমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। হিজরতের ত্যাগ ও কোরবানির চেতনা বুকে ধারণ করে আমাদের সমাজ থেকে সব ধরনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করে বলেন, নতুন হিজরি বছর আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া, ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করুক- এটাই আমাদের প্রত্যাশা। তিনি যেন আমাদের দেশকে সকল সংকট, অস্থিরতা ও বিভেদ থেকে মুক্ত রাখেন এবং জাতির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেন।

বিরোধীদলীয় নেতা আহবান জানিয়ে বলেন, আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের সংকট ও মজলুমিয়াত থেকে হেফাজত করুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে, প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বার্তা

আপডেট সময় : ১০:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬