ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত, শেয়ারহোল্ডারদের ২৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-র ৩০তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকালে ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানিয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন এবং ৩০% ডিভিডেন্ড (শেয়ার প্রতি ২৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ৫% স্টক ডিভিডেন্ড) অনুমোদন করেন। এছাড়াও, শেয়ারহোল্ডাররা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৭,৭৯৭.৬ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৬৭৯,৮৭৫.৫ মিলিয়ন টাকা। এর ফলে প্রবৃদ্ধি হয়েছে ২০.৩%। ২০২৫ সালে ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের পরিমাণ ছিল ৪৫০,৫০৩.৮ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৪২৮,৬৮৯.৪ মিলিয়ন টাকা; এতে ৫.১% প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে ব্যাংকের ডিপোজিট ১০০,১৮৫.৫ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে ৬২২,০৫৭.৮ মিলিয়ন টাকা হয়েছে, যেখানে ২০২৪ সালে এই পরিমাণ ছিল ৫২১,৮৭২.৫ মিলিয়ন টাকা; এই বৃদ্ধি ১৯.২%।

ব্যাংক ২০২৫ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করেছে ১৫,৯১১.৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯,৬৪৭.৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৯.৯৮ টাকা। ব্যাসেল-III অনুযায়ী, ২০২৫ সালের শেষে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের হার দাঁড়িয়েছে ১৭.১%, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকার চেয়ে বেশি।

সভায় ব্যাংকের পরিচালক হিসেবে জনাব সাদিয়া রাইয়ান আহমেদ এবং জনাব মো. ফখরুল ইসলামের পুনঃনিয়োগ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে জনাব মনজুর আহমেদ ও জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করা হয়। এছাড়াও, সভা ২০২৬ সালের জন্য কোম্পানির বহির্নিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর নিয়োগ অনুমোদন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত, শেয়ারহোল্ডারদের ২৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

আপডেট সময় : ০৮:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬