ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আকাশ (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে লালপুরের লালচানপাড়া এলাকায় অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে একটি টিকটক মিলন মেলার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রায় ১০০-১২০ জন অংশ নিয়েছিলেন। একই দিন দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে ঘুরতে গেলে ১০-১৫ জনের একটি দল তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, তারা বিদেশি নাগরিকদের উদ্দেশে অশালীন মন্তব্য ও কটূক্তি করে এবং তাদের ভিডিও ধারণ করে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশসহ কয়েকজনকে বিদেশি নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনার সময় পার্কের কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরদিন ৯ মে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এরপর পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে প্রধান আসামি মো. আকাশকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বাসিন্দা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে, প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬