ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে তৎপর দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি প্রেরণ

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের সহায়তায় বেনজীর আহমেদকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানোর কথা রয়েছে।

গত ১২ জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই দুদক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু করে। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

দুদক সূত্রমতে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তথ্য-প্রমাণ ও আইনি নথি সংযুক্ত করে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করা হয়েছে, যা তার প্রত্যর্পণ প্রক্রিয়ায় ব্যবহৃত হবে। দুবাই সরকার গত ১২ জুন তাকে গ্রেপ্তারের বিষয়টি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ১৪ জুন জাতীয় সংসদে বিধি ৩০০-এর অধীনে এক বিবৃতিতে সংসদকে অবহিত করেন।

সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর সুযোগ থাকলেও বাংলাদেশ সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে দ্রুত নথিপত্র পাঠানোর উদ্যোগ নিয়েছে। বেনজীর আহমেদ গত ৪ মে সপরিবারে দেশ ত্যাগ করেন। এর আগে, ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে বেনজীর আহমেদও ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে তৎপর দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি প্রেরণ

আপডেট সময় : ০৯:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬