ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের সামনেই ৪ জন আটক

সিলেট নগরীতে পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছেন। মঙ্গলবার সকালে নগরীর শেখঘাট এলাকার নবাব রোডে পিডিবি অফিসের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী এতে অংশ নেন, যারা পলাতক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির খানের অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি এবং আশরাফুল আহমদ শাফি। প্রত্যক্ষদর্শীদের মতে, পিডিবি অফিসের সামনে অল্প সময়ের জন্য অবস্থান করে নাসির খানের সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এডিসি মঞ্জুরুল আলম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে, প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের সামনেই ৪ জন আটক

আপডেট সময় : ১০:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬