ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে বাকিতে সিগারেট না পেয়ে এক কিশোর দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাফিজুলের ছেলে মারুফ (১৪) তার চা-সিগারেটের দোকানে বসে ছিল। এ সময় একই গ্রামের রুনুর ছেলে মেহেদী সেখানে এসে বাকিতে সিগারেট চায়। দোকানদার মারুফ বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেহেদী ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মারুফকে ছুরিকাঘাত করে। এতে মারুফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আ. ওয়াজিদ ফরহাদ জানান, আহতের বাম হাতের কনুইয়ে আঘাত রয়েছে এবং কোমরের পাশ দিয়ে পেটে ছুরি বিদ্ধ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের আশঙ্কায় স্বাস্থ্য কমপ্লেক্সে ছুরিটি বের করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, আহতের পরিবারকে আইনগত সহায়তা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে, প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬