ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুসারে আফরোজা আব্বাসকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদের আগেই এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে, আফরোজা আব্বাসও পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব ছাড়তে পারবেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এই নিয়োগ অবৈতনিক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে, প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

আপডেট সময় : ১০:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬