ব্যাংক খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মো. জিয়াউর রহমান প্রাইম ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মো. জিয়াউর রহমান তার কর্মজীবনে ব্রাঞ্চ ম্যানেজার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, হেড অব সিন্ডিকেট অ্যান্ড স্ট্রাকচারড ফাইন্যান্সিং এবং হেড অব করপোরেট বিজনেস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রাইম ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানেও নেতৃস্থানীয় পদে কর্মরত ছিলেন।
রিপোর্টারের নাম 
























