যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
সংগঠনের প্রেসিডেন্ট ডেরিক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। তিনি ট্রাম্পকে অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ বলে আখ্যায়িত করেছেন। জনসন বলেন, যখন দেশের সর্বোচ্চ পদের অধিকারী কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি এমন অবজ্ঞা প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি ও বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই অবিলম্বে ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ করা জরুরি।
রিপোর্টারের নাম 



















