মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অপসারণ করেছেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টোপ ব্লাচে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, বন্ডি ‘বেসরকারি খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কাজে যোগ দিতে যাচ্ছেন’। তিনি বন্ডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পাম বন্ডি একজন মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অপরাধ দমনে তার নেতৃত্বে হত্যাকাণ্ডের হার ১৯০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।”
তবে, সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প কিছু বিষয়ে বন্ডির ওপর অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে অন্যতম জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্রের ব্যবস্থাপনা এবং তা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিচারের আওতায় না আনা। গত মাসে ট্রাম্প ক্রিস্টি নোয়েমকে হোমল্যান্ড সিকিউরিটি থেকে সরিয়ে দেন। সম্প্রতি ট্রাম্প তার মিত্রদের সঙ্গে বন্ডিকে বরখাস্ত করার বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং বুধবার ব্যক্তিগতভাবে বন্ডির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। অপসারণের পর বন্ডিকে অন্য একটি দায়িত্ব দেওয়া হতে পারে, এমনকি তাকে বিচারক হিসেবে নিয়োগের সম্ভাবনাও ছিল, তবে তা আর এগোয়নি।
রিপোর্টারের নাম 






















