ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বিএনপিকে ‘খুনের রাজনীতি’ পরিহারের হুঁশিয়ারি দিলেন শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতোই বিএনপিকেও এ দেশের জনগণ দেশছাড়া করবে। গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহকে হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এক মিছিল শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শিবির সভাপতি। তিনি অভিযোগ করেন, গত দুই দশক ধরে রাজপথে একসঙ্গে লড়াই করলেও ক্ষমতার কাছাকাছি এসে বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আচরণ শুরু করেছে। গাইবান্ধায় সাইফুল্লাহর ওপর হামলাকে বর্বরোচিত উল্লেখ করে তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস রুখতে তারা রাজপথে সোচ্চার থাকবেন। যারা ক্ষমতার মোহে সন্ত্রাস ও দখলদারির রাজনীতি করছেন, তাদের সতর্ক করে দিয়ে নেতারা বলেন, জুলুম ও অত্যাচারের পথ বেছে নিলে কোনো শক্তিই বেশিদিন টিকে থাকতে পারবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ভাঙা সড়কে বাঁশের সাঁকো: পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি

বিএনপিকে ‘খুনের রাজনীতি’ পরিহারের হুঁশিয়ারি দিলেন শিবির সভাপতি

আপডেট সময় : ০২:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬