ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী শর্বরী ওয়াঘ ও অভিনেতা সানি কৌশলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’-তে একসঙ্গে কাজ করার সময় কাছাকাছি আসেন শর্বরী ও সানি।

এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তারা কখনও বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

সম্প্রতি জানা গেছে, কয়েক বছরের সম্পর্কের পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্যারিয়ারের ভিন্ন গতিপথই এই বিচ্ছেদের অন্যতম কারণ।

বর্তমানে বলিউডে শর্বরী ওয়াঘের জনপ্রিয়তা ও কাজের পরিধি দ্রুত বাড়ছে। একের পর এক আলোচিত প্রকল্পে কাজ করে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন। অন্যদিকে সানি কৌশলও অভিনয়ে সক্রিয় থাকলেও তুলনামূলকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কম।

বিনোদন অঙ্গনের গুঞ্জন বলছে, পেশাগত ব্যস্ততা এবং ক্যারিয়ারের পরিবর্তিত বাস্তবতা তাদের সম্পর্কে প্রভাব ফেলেছে। যদিও এসব তথ্যের সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সানি কৌশল জনপ্রিয় বলিউড অভিনেতা ভিকি কৌশলের ছোট ভাই। অন্যদিকে শর্বরী ওয়াঘ সাম্প্রতিক সময়ে বলিউডের উদীয়মান তারকাদের একজন হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

তাদের বিচ্ছেদের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা চললেও, শর্বরী ও সানি এখন পর্যন্ত নীরব রয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

আপডেট সময় : ১০:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬