রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। রোববার (২১ জুন) দিনব্যাপী এই অভিযানে কোস্ট গার্ডের সদস্য এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে ৭০টি অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জনসমক্ষে এসব জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে জেলেদের সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগও জোরদার করা হবে। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে।
রিপোর্টারের নাম 




















