ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নতুন নির্বাহী কমিটি গঠন ও মাসব্যাপী কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢেলে সাজানো হচ্ছে

বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন পুনর্গঠনের পর এবার তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢেলে সাজানো হচ্ছে। বর্তমান আহ্বায়ক কমিটি রূপান্তরিত হচ্ছে নির্বাহী কমিটিতে। আসছে কমিটিতে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব তাদের পদে বহাল থাকবেন। তবে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং সমন্বয়কের পদগুলো বিলুপ্ত করে সম্পাদকীয় পদ সৃষ্টি করে পদায়ন করা হবে। এ ব্যাপারে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদ এবং সবশেষ সাধারণ সভায় অনুমোদন দেওয়া হয়েছে। চলতি মাস কিংবা জুলাইয়ের প্রথমদিকে ঘোষণার মাধ্যমে কমিটি বাস্তবায়ন করা হবে। নতুন কমিটি গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জুলাই মাসে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করবে।

এনসিপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন, বর্তমান আহ্বায়ক কমিটির আদলেই নির্বাহী কমিটি গঠন করা হবে। সাংগঠনিক কাঠামোগত পরিবর্তন এনে বিভিন্ন ধরনের সম্পাদকীয় পদ সৃষ্টি করা হবে। সেসব পদে বর্তমান যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক ও সমন্বয়কদের পদায়ন করা হবে। তবে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব পদ এবং নেতৃত্ব ঠিক রাখা হবে। সাংগঠনিক সম্পাদক পদ ঠিক রেখে নেতৃত্বে কিছু পরিবর্তন আনা হবে। নতুন করে দলটির একটি উপদেষ্টা পরিষদ গঠিত হবে, তবে রাজনৈতিক পরিষদ বহাল থাকবে।

তারা জানান, সম্প্রতি এনসিপির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ঢেলে সাজানো হয়েছে। এখন মূল দল পুনর্গঠন ও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন সেলকে দলটিতে একীভূত করে বিভিন্ন বিষয়ক সম্পাদক এবং সহসম্পাদক পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হবে। এটিকে পুনর্বণ্টন বলা যায়, আবার পুনর্গঠনও বলা যায়। সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ঠিক করা হয়েছে এবং সেখানে অনেককে পদায়ন করা হয়েছে। এরপর রাজনৈতিক পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এখন কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হচ্ছে।

এনসিপির রাজনৈতিক পরিষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, তারা একটি সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছেন। অঙ্গ ও সহযোগীসহ বিভিন্ন সংগঠনকে এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে। দলকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চান তারা। এর মধ্য দিয়ে জুলাইয়ের শক্তি আরও সংগঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

নতুন নির্বাহী কমিটি গঠন ও মাসব্যাপী কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢেলে সাজানো হচ্ছে

আপডেট সময় : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬