ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের মর্যাদা ও জনগণের সম্মান রক্ষায় ইরানের প্রতিটি স্তরের মানুষ ঐক্যবদ্ধ। ফুটবল মাঠ থেকে শুরু করে যুদ্ধের ময়দান কিংবা আলোচনার টেবিল—সবখানেই ইরানিরা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সংকল্পের কথা জানান।
আরাগচি তার পোস্টে ফুটবল বিশ্বকাপের একটি ছবির পাশে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানি স্কুলছাত্রীদের ছবি যুক্ত করে গভীর শোক প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬০ জন নিহত হওয়ার ঘটনা ইরানিদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির খবরের মাঝেই জাতীয়তাবোধ ও সংগ্রামের এই বার্তা দিলেন তিনি।
রিপোর্টারের নাম 
























