ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বাংলাদেশের সম্মাননা লাভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার, জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশনের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে এই সম্মাননা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের হাতে এই সম্মাননা তুলে দেন। জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়েছে। এই রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্প-এর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে এবং তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্স-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। সেনাবাহিনী প্রধান গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্র সফর শুরু করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বাংলাদেশের সম্মাননা লাভ

আপডেট সময় : ০২:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬