ইয়েমেনের বালহাফ বন্দর থেকে ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। বুধবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, একটি ছোট নৌযানে করে ছয়জন সশস্ত্র ব্যক্তি জাহাজের দিকে এগিয়ে আসে এবং এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, ‘ছোট নৌযান এবং পণ্যবাহী জাহাজটির সশস্ত্র নিরাপত্তা দলের মধ্যে গুলিবিনিময় হয়। এরপর ছোট নৌযানটি ঘুরে চলে যায়।’ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























