ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

হরমুজ প্রণালী মুক্ত করতে সামরিক অভিযান ‘অবাস্তব’ : ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার বলেছেন, জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালীকে ইরানের কবল থেকে মুক্ত করার জন্য সামরিক অভিযান পরিচালনা করা বাস্তবসম্মত কোনো পদক্ষেপ হবে না।

দক্ষিণ কোরিয়া সফররত মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘অনেকেই হরমুজ প্রণালীকে সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক মুক্ত করার পক্ষে কথা বলেন, যুক্তরাষ্ট্রও কখনো কখনো এমন অবস্থান ব্যক্ত করেছে। কিন্তু এটি অবাস্তব। কারণ এতে অনেক বেশি সময় লেগে যাবে এবং কেউ এই প্রণালী অতিক্রম করতে গেলেই ইরানের বিপ্লবী গার্ডের হুমকির মুখে পড়বে। তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র, এমনকি ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এছাড়া অন্যান্য ঝুঁকি তো আছেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর: বিরোধী দলের উচ্ছ্বাস

হরমুজ প্রণালী মুক্ত করতে সামরিক অভিযান ‘অবাস্তব’ : ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ

আপডেট সময় : ১১:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬