তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যেসব জাহাজ ‘আগ্রাসী’ নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়, কেবল সেগুলোর জন্যই প্রণালিটি উন্মুক্ত রাখা হবে।
টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর” জাহাজগুলোকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, ইরান “যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র” আর সহ্য করবে না।
উল্লেখ্য, গত জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। বাঘাই এই প্রসঙ্গে বলেন, “তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করল,” যা চলমান আঞ্চলিক অস্থিরতার প্রতি ইরানের অসন্তোষের ইঙ্গিত বহন করে।
রিপোর্টারের নাম 























