ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কওমি মাদরাসা ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেটে বরাদ্দের দাবি জামায়াত আমিরের

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কওমি ধারার মাদরাসা শিক্ষার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি এই দাবি উত্থাপন করেন। একইসাথে তিনি দেশের ইবতেদায়ি মাদরাসা এবং যোগ্য সকল নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, কওমি মাদরাসাগুলোর নিজস্ব স্বকীয়তা ও শিক্ষার মৌলিকত্ব বজায় রেখে তাদের সম্মিলিত সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কাওমিয়ার সাথে আলোচনার মাধ্যমে সরকারি অনুদান প্রদানের পথ বের করা উচিত। তিনি মনে করেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে এই শিক্ষার্থীদের হকের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। এছাড়া বছরের পর বছর এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষকদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে তিনি রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ কমিটির মাধ্যমে মান যাচাই করে দ্রুত এমপিওভুক্তি নিশ্চিত করার দাবি জানান।

বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, উন্নত বিশ্বের মতো বিত্তবানদের জন্য বেসরকারি শিক্ষা ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষের জন্য মানসম্মত সরকারি শিক্ষা নিশ্চিত করা পুরোপুরি রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। তিনি শিক্ষা খাতে বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি ও বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের নতুন সভাপতি হালিম পাটোয়ারী, সম্পাদক মাহমুদা আক্তার

কওমি মাদরাসা ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেটে বরাদ্দের দাবি জামায়াত আমিরের

আপডেট সময় : ১০:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬