ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালক পলাতক

পাবনার ঈশ্বরদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহীন শেখ (২৪) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী-পাবনা মহাসড়কের শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার রাওতা গ্রামের স্বপন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী নিউ সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক শাহীন শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসের চালক দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শাহীনের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের খেলায় নেই ছন্দ, দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রিকার্ডো কারেজমা

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালক পলাতক

আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬