জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে কুশল বিনিময় হয়েছে। সোমবার অধিবেশন সমাপ্তির পর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা করমর্দন করেন। এ সময় বিরোধীদলের অন্য সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বাজেট আলোচনার শুরুতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্য পেশ করেন। অধিবেশনের এই সৌহার্দ্যপূর্ণ সমাপ্তি রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা দিচ্ছে।
রিপোর্টারের নাম 






















