ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি: আইন ভাঙলে বড় অংকের জরিমানার মুখে টেক জায়ান্টরা

১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন আইন অনুযায়ী, কোনো প্ল্যাটফর্ম এই নিয়ম লঙ্ঘন করলে তাদের সর্বোচ্চ ৯৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা জরিমানা গুনতে হবে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনারকে এখন বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি চাইলে যেকোনো সোশ্যাল মিডিয়া কোম্পানি আইন বাস্তবায়নে কী কী পদক্ষেপ নিয়েছে, তার প্রমাণ চাইতে পারবেন। তদন্তে কোনো গাফিলতি পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে এই নতুন সংশোধনীতে। মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্মগুলোকে কঠোর নজরদারির আওতায় আনাই এর উদ্দেশ্য।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, আইন করার পরেও অনেক শিশু বিকল্প উপায়ে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তিনি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে বলেন, কোম্পানিগুলো আইন মানার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক নয়। এই উদ্যোগের ফলে এখন যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য দেশও শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে একই ধরনের আইন করার কথা ভাবছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তারকা সন্ধানে চুমকি ও রিচি: রিয়েলিটি শো’র বিচারকের আসনে দুই অভিনেত্রী

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি: আইন ভাঙলে বড় অংকের জরিমানার মুখে টেক জায়ান্টরা

আপডেট সময় : ০৯:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬