ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নাফ নদের মোহনা থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে নাফ নদের মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) একটি মাছ ধরার ট্রলারসহ ৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে। অপহৃত জেলেরা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত জেলেরা হলেন মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)।

ইউএনও আরও জানান, জেলেরা টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যান। এ সময় আরাকান আর্মি তাদের আটক করে এবং মাছ ধরার ট্রলারটিও নিয়ে যায়।

আটককৃত জেলেদের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে ইউএনও উল্লেখ করেন। এই ঘটনা সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তারকা সন্ধানে চুমকি ও রিচি: রিয়েলিটি শো’র বিচারকের আসনে দুই অভিনেত্রী

নাফ নদের মোহনা থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬