ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নাটোরে আদালত চত্বরে আইনজীবীর ওপর রড দিয়ে হামলা, দুই হাত ভাঙলো সাবেক জিপির

নাটোরে আদালত চত্বরের ভেতরে চেম্বারে ঢুকে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) মো. আসাদুল ইসলামকে (৬৬) রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে এক যুবক। হামলায় তার দুই হাত ভেঙে গেছে। আহত আইনজীবীকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী কাবিল হোসেনকে (৩৩) আটক করেছে স্থানীয়রা। সে সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের রেজাউল করিমের ছেলে।

সোমবার দুপুরে নাটোর জজকোর্টের আইনজীবী আসাদুল ইসলামের চেম্বারে এ ঘটনা ঘটে। জানা গেছে, সম্প্রতি আইনজীবী আসাদুল ইসলাম বাদী হয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করায় অভিযুক্ত যুবক ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে।

জেলা আইনজীবী সমিতি ও সদর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আসাদুল ইসলাম তার চেম্বারে বসেছিলেন। এ সময় এক যুবক রড নিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। আইনজীবী আত্মরক্ষার্থে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাত ভেঙে যায়। পরে উপস্থিত লোকজন যুবকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা যারা জনগণকে আইনি সহায়তা দেই, তারাই যদি আদালত চত্বরে হামলার শিকার হই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তারকা সন্ধানে চুমকি ও রিচি: রিয়েলিটি শো’র বিচারকের আসনে দুই অভিনেত্রী

নাটোরে আদালত চত্বরে আইনজীবীর ওপর রড দিয়ে হামলা, দুই হাত ভাঙলো সাবেক জিপির

আপডেট সময় : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬